Menu
১. অর্ডার করতে হলে কী করতে হবে?
আমাদের Facebook পেজে মেসেজ করে, WhatsApp-এ (01406461870) নক দিয়ে, অথবা আমাদের ওয়েবসাইটের অর্ডার ফর্ম পূরণ করে সহজেই অর্ডার করতে পারবেন।
২. অর্ডার দেওয়ার পর কি কল আসে?
হ্যাঁ, আপনি যেভাবেই অর্ডার করুন না কেন (Messenger, WhatsApp, বা ওয়েবসাইট ফর্ম), অর্ডার সাবমিট করার পর আমরা আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করি। তাই অর্ডারের পর আমাদের কল রিসিভ করা জরুরি — কল কনফার্ম না হলে অর্ডার প্রসেস করা হয় না।
৩. পেমেন্ট মেথড কী?
আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) গ্রহণ করি — অর্থাৎ পণ্য হাতে পেয়ে, যাচাই করে তারপর টাকা পরিশোধ করবেন। আগাম কোনো টাকা দিতে হয় না।
৪. ডেলিভারি চার্জ কত এবং কত দিনে পাবো?
সারাদেশে ডেলিভারি চার্জ ১৩০ টাকা। সাধারণত ৩ দিনে পণ্য পৌঁছে যায়, তবে এলাকাভেদে কখনো ৪-৫ দিন লাগতে পারে।
৫. সব জায়গায় কি ডেলিভারি দেওয়া হয়?
হ্যাঁ, আমরা সারাদেশে ডেলিভারি করে থাকি।
৬. পণ্য নষ্ট বা ভাঙা অবস্থায় পেলে কী করবো?
★ যদি পণ্য ভাঙা বা নষ্ট অবস্থায় পান, তাহলে রিপ্লেসমেন্ট পেতে হলে প্যাকেট খোলার আগে থেকে শুরু করে খোলা পর্যন্ত একটানা (uncut) ভিডিও প্রমাণ হিসেবে দিতে হবে — তাই প্রতিটি ডেলিভারি গ্রহণের সময় প্যাকেট খোলার আগেই ভিডিও রেকর্ডিং শুরু করার অনুরোধ করা হচ্ছে। সম্পাদিত বা কাটাছেঁড়া করা ভিডিও, অথবা প্যাকেট খোলার পর শুরু করা ভিডিও গ্রহণযোগ্য নয়। প্রমাণ যাচাই সাপেক্ষে আমরা নতুন পণ্য পাঠিয়ে দেব — পণ্যের দাম বা ডেলিভারি চার্জ কোনোটাই দিতে হবে না।
এ ক্ষেত্রে ডেলিভারি সম্পন্ন হওয়ার সময় থেকে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
৭. পণ্য পছন্দ না হলে রিটার্ন বা টাকা ফেরত পাওয়া যাবে কি?
না, আমরা সাধারণ রিটার্ন/এক্সচেঞ্জ বা ক্যাশ রিফান্ড দিই না। শুধুমাত্র ভাঙা/নষ্ট পণ্যের ক্ষেত্রে প্রোডাক্ট পরিবর্তন করে দেওয়া হয়।
৮. অর্ডার দেওয়ার পর বাতিল করা যাবে কি?
অর্ডার দেয়ার পরে আমরা আপনাকে ফোন করে অর্ডার কনফার্ম করবো। এরপরে যদি আপনি অর্ডার বাতিল করতে চান তাহলে, order confirm করার পরের ১ ঘন্টার মধ্যে আমাদের WhatsApp-এ (01406461870) জানাতে হবে। প্রোডাক্ট ডেলিভারির জন্য বের হয়ে যাওয়ার পর অর্ডার বাতিল করা সম্ভব নাও হতে পারে।
৯. পণ্যের ছবি আর আসল পণ্যের রঙে কি পার্থক্য থাকতে পারে?
স্ক্রিন ও লাইটিংয়ের কারণে সামান্য পার্থক্য হতে পারে, তবে পণ্যের গুণগত মান একই থাকে।
১০. কোনো প্রশ্ন থাকলে কীভাবে যোগাযোগ করবো?
সরাসরি WhatsApp-এ (01406461870) মেসেজ করুন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আমরা উত্তর দিয়ে থাকি।