Menu
ডেলিভারি চার্জ ও সময়
- সারাদেশে ডেলিভারি চার্জ ১৩০ টাকা।
- সাধারণত ডেলিভারি পেতে ৩ দিন সময় লাগে, তবে কখনো কখনো এলাকাভেদে ৪-৫ দিনও লাগতে পারে।
রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
আমরা সাধারণ রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণ করি না (যেমন: পছন্দ না হওয়া, মন পরিবর্তন)। তবে নিচের ক্ষেত্রে ব্যতিক্রম আছে:
ভাঙা/নষ্ট পণ্য
যদি পণ্য ভাঙা বা নষ্ট অবস্থায় পান, তাহলে রিপ্লেসমেন্ট পেতে হলে প্যাকেট খোলার আগে থেকে শুরু করে খোলা পর্যন্ত একটানা (uncut) ভিডিও প্রমাণ হিসেবে দিতে হবে — তাই প্রতিটি ডেলিভারি গ্রহণের সময় প্যাকেট খোলার আগেই ভিডিও রেকর্ডিং শুরু করার অনুরোধ করা হচ্ছে। সম্পাদিত বা কাটাছেঁড়া করা ভিডিও, অথবা প্যাকেট খোলার পর শুরু করা ভিডিও গ্রহণযোগ্য নয়। প্রমাণ যাচাই সাপেক্ষে আমরা নতুন পণ্য পাঠিয়ে দেব — পণ্যের দাম বা ডেলিভারি চার্জ কোনোটাই দিতে হবে না।
ভুল পণ্য পাঠানো হলে
যদিও এমনটা সাধারণত হয় না, তবু ভুলবশত হলে সঠিক পণ্য পাঠানোর সময় ভুল পণ্যটি এক্সচেঞ্জ করে নেওয়া হয়।তবে এ ক্ষেত্রে ভিডিও প্রমান দিতে হবে।
সময়সীমা
উপরের যেকোনো ক্ষেত্রে (ভাঙা/নষ্ট পণ্য বা ভুল পণ্য), পণ্য ডেলিভারি সম্পন্ন হওয়ার সময় থেকে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। এই সময়ের পরে করা অভিযোগ গ্রহনযোগ্য হবে না।
রিফান্ড নীতি
আমরা কোনো ক্ষেত্রেই নগদ টাকা ফেরত (Cash Refund) দিই না। শুধুমাত্র পণ্য পরিবর্তন (Replacement) করে দেওয়া হয়।